করোনা-সতর্কতায় আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত
বন্ধ বাংলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এই অবস্থায় যাতে সিলেবাস শেষ
করা যায় সেজন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। সশরীরে ক্লাসে আসার বদলে
বাড়িতে বসেই পড়ুয়ারা প্রয়োজনীয় টিপস পাচ্ছেন শিক্ষকদের কাছ থেকে।
পড়ুয়াদের জন্য এমন ব্যবস্থা চালু করেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি।
অনলাইনে থেকে, ভিডিও কনফারেন্স-সহ নানাবিধ উপায়ে ক্লাস নিচ্ছেন অধ্যাপকরা।
জার্নালিজম-সহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন কোর্স এইভাবেই চলছে।
👉 👉পড়ুয়াদের
সুবিধার্থে নীচে সেই লিঙ্কগুলি দেওয়া হল:
👉 👉পোস্ট গ্র্যাজুয়েট
প্রোগ্রাম: (ডিজিটাইজড এসএলএম ও অডিও ভিডিও লেকচার)
www.wbnsou.ac.in OR www.nsouict.ac.in (ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে)
👉 👉ব্যাচেলর ডিগ্রি
প্রোগ্রাম: (ডিজিটাইজড এসএলএম) www.wbnsou.ac.in
👉 👉ভোকেশনাল প্রোগ্রাম:
(ডিজিটাইজড এসএলএম ও অডিও ভিডিও লেকচার) www.nsouict.ac.in (ইউজার আইডি ও
পাসওয়ার্ডের মাধ্যমে)
👉 👉ওইআর রেপজিটরি
http://nsouoer.krc.net.in/
👉 👉এনএসওইউ ওয়েব টিভি
http://www.wbnsou.ac.in/online_services/webtv.shtml#active_webtv
এই বিশ্ববিদ্যালয়ের
গণজ্ঞাপন বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ ঘোষ জানান, ইতিমধ্যেই বেশিরভাগ
কোর্সের বিষয়ভিত্তিক অডিও ভিস্যুয়াল ক্লিপিংস তৈরি করা হয়েছে, যেখানে
অধ্যাপকরা বিষয়ের ওপর বক্তব্য রাখছেন।
ছাত্র ছাত্রীদের সুবিধার্থেই এই
পদক্ষেপ বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন। শুধু তাই নয়, ছাত্র
ছাত্রীদের যদি কোন প্রশ্ন থাকে সেক্ষেত্রে ফেসবুকে বিভাগীয় অধ্যাপককে
প্রশ্ন করতে পারবেন তাঁরা। এমনটাও জানান অভিজিৎ বাবু।
এদিকে বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষের এই ব্যবস্থাপনায় খুশি ছাত্র ছাত্রীরা। নেতাজী ওপেনের হলদিয়া
গভঃ কলেজ সেন্টারের বাংলা বিষয়ের ছাত্র রঞ্জন মাইতি এবং জার্নালিজমের ছাত্র
শুভেন্দু কামিল্যারা বলেন, করোনার কারনে যেভাবে সমস্যা বেড়ে চলছে, সেখানে
ছাত্র ছাত্রীদের কথা ভেবে বিশ্ববিদ্যালয়ের এধরণের উদ্যোগ আমাদের খুব উপকারই
করবে।


Slot machine - DrMCD
ReplyDeleteSlot machine - No video 당진 출장샵 no image. No content. 강원도 출장안마 We have screenshots, we 포항 출장샵 will send you details and where to play. This game 제주도 출장안마 is a part of 부천 출장마사지 MGM.